
এ কথা সহজেই অনুমেয় যে, রাসূল সা. যে তাসবীর নিষেধ করেছেন তা নিশ্চয়ই ডিজিটাল ছবি ছিল না ৷ বরং তা ছিল মূর্তি বা মূর্তির আকৃতি ৷ ﻻ ﺗﺪﺧﻞ ﺍﻟﻤﻼﺋﻜﺔ ﺑﻴﺘﺎ ﻓﻴﻪ ﻛﻠﺐ ﻭ ﻻﺗﺼﺎﻭﺭ রাসূল সা. বলেন, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যে ঘরে কুকুর থাকে কিংবা তাসবীর থাকে ৷ এ হাদীস ছাড়াও সে সকল হাদীসে ছবির ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে বলা
হয়ে থাকে সেগুলোতেও তাসবীর বা ﺻﻮﺭﺓ শব্দই ব্যবহৃত হয়েছে ৷ যেমন- ﻣﻦ ﺻﻮﺭ বা ﻫﻠﻚ ﺍﻟﻤﺼﻮﺭﻭﻥ ইত্যাদি ৷ .
তাসবীর কী?
.
এ কথা মনে রাখতে হবে যে, তাসবীর বাবে তাফয়ীলের মাসদার ৷ আর বাবে তাফয়ীলের ﺧﺎﺻﺔ হল ﺟﻌﻞ ৷ তবে ﺗﺼﻮﻳﺮ মানে ﺟﻌﻞ ﺍﻟﺼﻮﺭﺓ ৷ যার অর্থ দাঁড়ায় চিত্র নির্মাণ করা ৷ আভিধানিক অর্থে ﻣﺎ ﻳﺠﻌﻞ ﻣﻦ ﺍﻟﻄﻴﻦ ﻭﺍﻟﺨﺸﺒﻪ অর্থ্যাৎ যা কাদামাটি ও কাঠ দ্বারা নির্মাণ করা হয় ৷ যেটাকে মানুষ পূজা করে ৷ শিরকের চিন্তাধারার যেন উত্থান না ঘটে তাই তাসবীর নিষেধ করা হয়েছিল ৷
.
সর্বজন গ্রহণযোগ্য অভিধান লিসানুল আরবসহ অন্যান্য অভিধানে তাসবীর বা ﺻﻮﺭﺓ 'র সংজ্ঞা দেয়া হয়েছে- ﻣﺎ ﻟﻬﺎ ﺷﻜﻞ ﻭ ﺍﺑﻌﺎﺩ ﻭ ﺛﺒﻮﺕ অর্থ্যাৎ ছবি হল যার আকার, পরিধি ও স্থিতি আছে ৷
.
মোবাইল, ইন্টারনেট ও টেলিভিশনের ছবি তথা ডিজিটাল ছবির আকার, পরিধি ও স্থিতি নাই ৷ যন্ত্র চালু না করলে ছবির কোন অস্তিত্ব দেখা যায় না ৷ যন্ত্র পার্ট বাই পার্ট খুলে ফেললেও তার কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ৷ তাই এটি কোন ক্রমেই ছবি নয় ৷ আর এটিকে জোর করে ছবির হুকুমে ঢুকাতে চাওয়া গোঁড়ামি ৷ আরব উলামায়ে কেরামের মতে এটি সম্পূর্ণ জায়েয ৷
.
সৌদি আরবের সবচে' বড় শায়খ ড. সালেহ আল-উসাইমিন 'র ফতোয়া- ﺍﻟﺼﻮﺭﺓ ﺍﻟﺮﻗﻤﻲ ﺟﺎﺋﺰ অর্থ্যাৎ ডিজিটাল ছবি জায়েয ৷ তাঁর এই ফতোয়া প্রদানের পর ডিজিটাল ছবি জায়েয হওয়ার ব্যাপারে আরবের সকল উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন ৷ পাকিস্তানের শরীয়া আদালতের সাবেক জাস্টিস মুফতী তাকি উসমানীর ফতোয়াও এমনই ৷
.
তবে প্রিন্টেড ছবির আকার, পরিধি ও স্থিতি রয়েছে ৷ তাই এটি তাসবীরের অন্তর্ভূক্ত ৷ সুতরাং এটি নাজায়েয ৷ তবে এ প্রিন্টেড ছবিও জায়েয হয়ে যাবে যদি দ্বীনী জরুরত দেখা দেয় ৷ ফিকহের স্বীকৃত কানুন- ﺍﻟﻀﺮﺭﻭﺭﺓ ﺗﺒﻴﺢ ﺍﻟﻤﺤﻈﻮﺭﺍﺕ ﺃﻱ ﺍﻟﻀﺮﺭﻭﺭﺓ ﺍﻟﺪﻳﻨﻴﻪ ﺗﺒﻴﺢ ﺍﻟﻤﺤﻈﻮﺭﺍﺕ ﺍﻟﺸﺮﻋﻴﻪ
দ্বীনী প্রয়োজন শরয়ী নিষিদ্ধ কাজকে বৈধতা প্রদান করে ৷ সে হিসেবে দ্বীনী প্রয়োজনে প্রিন্টেড ছবিও জায়েয বলে গণ্য হবে ৷
.
গণমাধ্যমে একটি ছবি এক হাজার শব্দের চেয়েও বেশি কার্যকরী ৷ ছবি বক্তব্যকে শক্তিশালী করে ৷ তাই বক্তব্যের প্রমাণ ও প্রভাব সৃষ্টির জন্য দ্বীনী প্রয়োজনে পত্রিকায় ছবি ছাপতে হয় ৷ এটিও জরুরতের অন্তর্ভূক্ত হবে ৷ এটি হবে ﺍﻟﻀﺮﺭﻭﺭﺓ ﺍﻻﻋﻼﻣﻴﻪ বা মিডিয়ার প্রয়োজন ৷
Comments
Post a Comment